01 November 2025

চ্যাম্পিয়ন একাডেমির গৌরবময় অর্জন!
চ্যাম্পিয়ন একাডেমির গৌরবময় অর্জন! 
বিজ্ঞানচিন্তার উদ্যোগে আয়োজিত বিজ্ঞান উৎসবের গ্র্যান্ড ফাইনালে Champion Academy এর শিক্ষার্থীরা তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে! 
বিজ্ঞান বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতায়
প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর হোসেন
রুবিক্স কিউব প্রতিযোগিতায়
দ্বিতীয় স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির ছাত্র আহমেদ ভূঁইয়া
উল্লেখ্য, এই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের সব বিভাগের আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিজ্ঞানের রথী-মহারথীরা।
এই অসাধারণ সাফল্যের জন্য তানভীর ও আহমেদকে আন্তরিক অভিনন্দন।
তাদের এই অর্জন শুধু চ্যাম্পিয়ন একাডেমির নয়, পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা! 
